সিরাজগঞ্জের রায়গঞ্জে পৃথক মামলার এক সাজাপ্রাপ্ত ও এক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করেছে রায়গঞ্জ থানা পুলিশ। বুধবার (২২ জুলাই) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার তবারীপাড়া গ্রামের আমিনুল ইসলাম ভুট্টোর ছেলে মো. জাহিদ হাসান ওরফে সুমন এবং ডুমুরাই গ্রামের মো. হযরত আলীর স্ত্রী মোছা. সালমা বেগম (৩৭)।
পুলিশ সূত্রে জানা যায়, জাহিদ হাসান ওরফে সুমন জিআর নং-১৬৪/১৯ (রায়) মামলার সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি। অন্যদিকে সালমা বেগম সিআর নং-১৫/২৬ (রায়) মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে পৃথক মামলার সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে চালানমূলে আদালতে পাঠানো হয়েছে।
সিরাজগঞ্জ টাইমস/সিই/











