সিরাজগঞ্জের খোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী মিলন সরকারকে মারধর করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে একই ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী বখতিয়ার ফিরোজ ও তার অনুসারীদের বিরুদ্ধে। রোববার (২২ নভেম্বর) সকালে শহরের ভাসানী মিলনায়তনে বিএনপি নেতাদের উপস্থিতিতে এই ঘটনা ঘটে।
বিএনপি নেতা মিলন সরকার অভিযোগ করেন, ভাসানী মিলনায়তনে বিএনপি নেতাদের উপস্থিতিতে মিলন সরকারকে মারধর করেন বখতিয়ার ফিরোজের লোকজন। এতে গুরুতর আহত হন সাধারণ সম্পাদক প্রার্থী মিলন সরকার।
এ ঘটনার পর ক্ষোভ প্রকাশ করেছেন খোকশাবাড়ী ইউনিয়নবাসী। তারা চেয়ারম্যান প্রার্থী বখতিয়ার ফিরোজকে দল থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন বলেও সামাজিক যোগাযোগ মাধ্যমসূত্রে জানা গেছে।
এ বিষয়ে অভিযুক্ত চেয়ারম্যান প্রার্থী চেয়ারম্যান প্রার্থী বখতিয়ার ফিরোজের কোনো বক্তব্য বিবৃতি পাওয়া যায়নি।
সিরাজগঞ্জ টাইমস/সিই

