সিরাজগঞ্জের কাজীপুরে সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগে যুবদল নেতা মো. মাজুর রশীদ রানাসহ পাঁচজনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে জেলা বিএনপি। শনিবার (২৫ জুলাই) জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কাজীপুর উপজেলায় ক্রমাগত সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগে সংশ্লিষ্ট অঙ্গসংগঠনগুলোর জেলা কমিটিকে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
যাদের বিরুদ্ধে এ নির্দেশ দেওয়া হয়েছে তারা হলেন, কাজীপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মাজুর রশীদ রানা, যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান আতিক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. আসাদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. আসিফ সরকার এবং মাইজবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. মিস্টার।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
সিরাজগঞ্জ টাইমস/কেএম/সিই









