বেলকুচির দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে লড়তে চান রাজীব হোসেন – Sirajganj Times

বেলকুচির দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে লড়তে চান রাজীব হোসেন

রাজীব হোসেন, চেয়ারম্যান পদপ্রার্থী, দৌলতপুর ইউনিয়ন পরিষদ, বেলকুচি।- ছবি: সিরাজগঞ্জ টাইমস

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ৪ নং দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছেন বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রাজীব হোসেন। 

দীর্ঘদিন ধরে তিনি ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৯৬ সালে দৌলতপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি, ২০০১ সালে বেলকুচি কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি, ২০১২ সালে বেলকুচি উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ২০১৬ সালে সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের গণশিক্ষা বিষয়ক সম্পাদক এবং ২০২১ সালে বেলকুচি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেন।

চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রতিবেদকে দেয়া সাক্ষাৎকারে রাজীব হোসেন জানান, “দল ও জনগণের সমর্থনে দায়িত্ব পালনের সুযোগ পেলে একটি নিরাপদ, আধুনিক ও উন্নয়নমুখী দৌলতপুর ইউনিয়ন গড়ে তুলতে কাজ করব।”

তিনি আরও বলেন, রাস্তা-ঘাট, সেতু-কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল-মাদ্রাসাসহ বিভিন্ন অবকাঠামোর উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি ইউনিয়ন পরিষদের সেবা সহজ, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে উদ্যোগ নেওয়া হবে।

রাজীব হোসেন বলেন, “আমি জনপ্রতিনিধি নয়, ইউনিয়নবাসীর সেবক হিসেবে কাজ করতে চাই। তাই আসন্ন নির্বাচনে সবার দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করছি।”

 

সিরাজগঞ্জ টাইমস/এসএম/সিই