বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকার, গ্রেফতার পাঁচ – Sirajganj Times

বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকার, গ্রেফতার পাঁচ

যমুনা নদীতে বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকারের অভিযোগে পাঁচ জেলে গ্রেফতার।-ছবি: নৌ পুলিশ

সিরাজগঞ্জে যমুনা নদীতে অবৈধভাবে বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকারের অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ। মঙ্গলবার (০৬ অক্টোবর) রাতে সদর উপজেলার পাঁচগাছির চর ও বেলুটিয়া গ্রামসংলগ্ন ৪ নং ক্রসবার বাঁধ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

সিরাজগঞ্জ সদর নৌ পুলিশের ওসি রফিকুল ইসলাম জানান, নৌ পুলিশ জানায়, বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকার বা ইলেকট্রিক ফিশিংয়ের ফলে দেশীয় প্রজাতির মাছ ও ক্ষুদ্র জলজ প্রাণী ধ্বংস হচ্ছে। এতে নদীর জীববৈচিত্র্যও হুমকির মুখে পড়ছে।

গ্রেপ্তাররা হলেন, বেলুটিয়া দক্ষিণপাড়ার আব্দুল মজিদ (২৬), আসলাম (৩৮), আব্দুল কাদের (২০), সুমন মোল্লা (২০) ও ইউসুফ আলী।

ওসি রফিকুল ইসলাম বলেন, অভিযানকালে পাঁচজনকে গ্রেপ্তার করা হলেও কয়েকজন পালিয়ে যায়। এ ঘটনায় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে মামলা করা হয়েছে। পরে দুপুরে গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়।

 

সিরাজগঞ্জ টাইমস/সিই