কাজিপুরে বালুবাহী ট্রাককে জরিমানা – Sirajganj Times

কাজিপুরে বালুবাহী ট্রাককে জরিমানা

সিরাজগঞ্জের কাজিপুরে কাগজপত্রবিহীন ওভারলোড বালুবাহী ট্রাকের চালককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৪ সেপ্টেম্বর) কাজিপুরের আলমপুর রোডে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এই দণ্ড দেয়া হয়।

কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহানাজ পারভীন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, নামমাত্র ছেঁড়া-ফাটা ঢাকনা দিয়ে অতিরিক্ত বালু পরিবহন করছিল কাগজপত্রবিহীন এই ট্রাকটি

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার বিষয়ে এক বিজ্ঞপ্তিতে কাজিপুর উপজেলা প্রশাসন জানায়, ট্রাকচালককে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি নিজের দোষ স্বীকার করেন এবং ভবিষ্যতে এ ধরনের কাজ করবেন না বলে অঙ্গীকার করেন।

পরে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

 

সিরাজগঞ্জ টাইমস/সিই