৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক – Sirajganj Times

৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

সিরাজগঞ্জে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে সিরাজগঞ্জ জেলা পুলিশ।

পুলিশ জানায়, জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি চৌকশ আভিযানিক দল সোমবার (২০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের সদানন্দপুর গ্রামের মিয়াবাড়ী মার্কেটের সামনে মাদক কারবারিদের তল্লাশি চালিয়ে ৮ কেজি গাঁজা উদ্ধার করে।

আটককৃতরা হলেন কুড়িগ্রামের রাজারহাট থনার সুখদেব এলাকার মৃত ইদ্রিস আলীর ছেলে মোঃ ইউসুফ আলী (৫২) ও একই এলাকার মোঃ ইউসুফ আলীর স্ত্রী মোছাঃ হাওয়ানুর বেগম (৪২)।

আইনাগত প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃত আসামীদের আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে পুলিশের এই অভিযানকে সাধুবাদ জানিয়েছে এলাকাবাসী । মাদকের বিরুদ্ধে এমন কার্যক্রম আরও তীব্রতর হওয়ার আহ্বান স্থানীয়দের।

 

সিরাজগঞ্জ টাইমস/সি/ই