বরিশাল বিশ্ববিদ্যালয়ে রাজশাহী বিভাগীয় ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে সিরাজগঞ্জের আসাদুজ্জামান নাদিম – Sirajganj Times

বরিশাল বিশ্ববিদ্যালয়ে রাজশাহী বিভাগীয় ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে সিরাজগঞ্জের আসাদুজ্জামান নাদিম

বরিশাল বিশ্ববিদ্যালয়ে রাজশাহী বিভাগীয় ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আগামী এক বছরের জন্য গঠিত ২০২৬-২৭ মেয়াদের কমিটিতে সাধারণ সম্পাদক হয়েছেন সিরাজগঞ্জের শিক্ষার্থী আসাদুজ্জামান সরকার নাদিম।

কমিটিতে সভাপতি করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলার জনি আহমেদকে। তিনি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। আর সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সরকার নাদিম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

১৮ সেপ্টেম্বর রাজশাহী বিভাগীয় ছাত্রকল্যাণ সমিতির সভাপতি মো. জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।

নতুন কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যদের সংগঠনের কার্যক্রম পরিচালনা এবং রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার দায়িত্ব দেওয়া হয়েছে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করতে কাজ করে আসছে রাজশাহী বিভাগীয় ছাত্রকল্যাণ সমিতি।

সিরাজগঞ্জ টাইমস/এএন/সিই