জাতীয় শিশু-কিশোর প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর ফাইনালে ১০০ মিটার দৌড়ে তৃতীয় স্থান অর্জন করেছে সিরাজগঞ্জ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী মো. সুমন শেখ।
সোমবার (২৭ জুলাই) অনুষ্ঠিত ফাইনাল প্রতিযোগিতায় সারা দেশের প্রতিযোগীদের সঙ্গে লড়াই করে এ সাফল্য অর্জন করে সে। এই কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে ক্রেস্ট ও প্রাইজমানি গ্রহণ করে সুমন শেখ।
সুমনের এই সাফল্যে সিরাজগঞ্জে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। জেলা পুলিশ, সিরাজগঞ্জ তার এ অর্জনে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে ভবিষ্যতে আরও সাফল্য কামনা করেছে।
সংশ্লিষ্টরা বলেন, জাতীয় পর্যায়ে সিরাজগঞ্জের একজন শিক্ষার্থীর এ অর্জন জেলার জন্য গর্বের। তার এ সাফল্য জেলার অন্যান্য শিক্ষার্থীদের খেলাধুলায় আরও উৎসাহিত করবে।
সিরাজগঞ্জ টাইমস/সিই

