উল্লাপাড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত – Sirajganj Times

উল্লাপাড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় অটোরিকশাচালকসহ দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে উপজেলার ঢাকা-নাটোর মহাসড়কের রামারচর এলাকায় এবং ঢাকা-বগুড়া মহাসড়কের হাটিকুমরুল এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা-নাটোর মহাসড়কের রামারচর এলাকায় একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সলঙ্গা থানার রামারচর দিয়ারপাড়া এলাকার অটোরিকশাচালক আফতাব আলী নিহত হন।

অন্যদিকে, একই সময়ে ঢাকা-বগুড়া মহাসড়কের হাটিকুমরুল এলাকায় পৃথক আরেকটি সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হন। তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুইজনের মরদেহ উদ্ধার করেছে। আফতাব আলীর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। অপর নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পরিচয় নিশ্চিত না হওয়ায় মরদেহটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

সিরাজগঞ্জ টাইমস/সিই