উল্লাপাড়ায় ১০৪ বোতল নেশাজাতীয় সিরাপসহ নারী গ্রেফতার – Sirajganj Times

উল্লাপাড়ায় ১০৪ বোতল নেশাজাতীয় সিরাপসহ নারী গ্রেফতার

র‌্যাবের অভিযানে ১০৪ বোতল স্ক্যাফ সিরাপ জব্দ। ছবি: র‌্যাব-১২

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় র‌্যাব-১২’র অভিযানে ১০৪ বোতল স্ক্যাফ সিরাপসহ এক নারীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৫ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার পাইকপাড়া মোড়ে একটি চায়ের দোকানের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন সদর কোম্পানির একটি দল অভিযান চালিয়ে রাশেদা টুলুর কাছ থেকে ১০৪ বোতল স্ক্যাফ সিরাপ জব্দ করে। গ্রেফতার ওই নারী পাবনার ঈশ্বরদী উপজেলার গাঙমাতাল এলাকার মৃত আয়নাল হকের স্ত্রী মোছা. রাশেদা টুলু (৬৩)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে অবৈধভাবে স্ক্যাফ সংগ্রহ করে সিরাজগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন বলে জানা গেছে। তার বিরুদ্ধে উল্লাপাড়া মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

 

সিরাজগঞ্জ টাইমস/সিই