গাজীপুরের পুলিশ সুপার (এসপি) চৌধুরী মো. যাবের সাদেক বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, চয়ন ইসলামের বিরুদ্ধে চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। গেল বছরের নভেম্বর মাসে তার বিরুদ্ধে একটি চাঁদাবাজির মামলা দায়ের করা হয়।
জানা গেছে, মো. চয়ন ইসলাম সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার চর নবীপুর গ্রামের মাযহারুল ইসলামের ছেলে। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৬ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছিলেন।
গ্রেফতারের পর তাকে শ্রীপুর থানায় নেওয়া হয়েছে এবং পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।











