সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রামকৃষ্ণপুর ইউনিয়নের দবিরগঞ্জে হাত-পা বাঁধা লাশ যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২০ জানুয়ারি) দুপুরে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠায়।
নিহত মনিরুল ইসলাম (২০) তাড়াশ উপজেলার বোয়ালিয়া গ্রামের ফুলজার হোসেনের ছোট ছেলে। সে ছোটবেলা থেকেই দবিরগঞ্জ গ্রামের মৃত মতু মন্ডল নানার বাড়ীতে থাকতো।
মৃত মনিরুলের ছোট মামী শিল্পী খাতুন জানান, সকালে আমি আমার বাসুর মোন্নাফের বাড়ীতে গেলে রান্না ঘরের ভিতরে মনিরুলের মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। আমার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসে এবং সলঙ্গা পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
সলঙ্গা থানার তদন্ত অফিসার মনোজিৎ কুমার নন্দী জানান, মামা মোন্নাফের বাড়ীর রান্না ঘরে মনিরুলের হাত-পা বাঁধা ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যার পর মরদেহটি ঝুলিয়ে রাখা হয়েছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
সিরাজগঞ্জ টাইমস/সি/ই