আহত না হয়েও ‘জুলাই যোদ্ধা’ সিরাজগঞ্জের তিনজনের গেজেট বাতিল – Sirajganj Times

আহত না হয়েও ‘জুলাই যোদ্ধা’ সিরাজগঞ্জের তিনজনের গেজেট বাতিল

আহত না হয়েও ‘জুলাই যোদ্ধা’  সিরাজগঞ্জের তিনজনের গেজেট বাতিল

জুলাই গণঅভ্যুত্থানে আহত না হয়েও ‘জুলাই যোদ্ধা’ হিসেবে তালিকাভুক্ত হওয়া ১২৮ জনের গেজেট বাতিল করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। তাদের মধ্যে সিরাজগঞ্জ জেলার তিনজন রয়েছেন।

তারা হলেন—শ্রী দিপ্ত কুমার (গেজেট নং-৮৬২), মো. আলামিন (গেজেট নং-৮৬৪) ও মো. মহিউদ্দিন সরকার (গেজেট নং-৮৭৭)। তিনজনই ‘গ’ শ্রেণিতে অন্তর্ভুক্ত ছিলেন।

বুধবার (২৯ অক্টোবর) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানে আহতদের প্রকাশিত গেজেট তালিকায় যাচাই-বাছাই শেষে দেখা গেছে, কিছু ব্যক্তি আহত ছিলেন না এবং আন্দোলনে সরাসরি সম্পৃক্তও ছিলেন না। এসব কারণেই তাদের গেজেট বাতিল করা হয়েছে।

সিরাজগঞ্জসহ রাজশাহী বিভাগের ১৩ জনের গেজেট বাতিল করা হয়েছে। সারাদেশে মোট ১২৮ জনের গেজেট বাতিল করেছে সরকার।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, প্রতারণার মাধ্যমে জুলাই যোদ্ধা হিসেবে তালিকাভুক্ত ব্যক্তি এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সিরাজগঞ্জ টাইমস/সিই