সিরাজগঞ্জ বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটি, আহ্বায়ক আলীম – Sirajganj Times

সিরাজগঞ্জ বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটি, আহ্বায়ক আলীম

ফাইল ছবি: সিরাজগঞ্জ জেলা বিএনপি কার্যালয়।
সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণা করা হয়েছে। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীমকে আহ্বায়ক করে ১৮ সদস্যের এই কমিটি ঘোষণা করা হয়। 
রোববার (২ ফেব্রুয়ারি) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কমিটির বিষয়ে জানানো হয়।

এছাড়াও সদস্যদের মধ্যে রয়েছেন, আব্দুল মান্নান তালুকদার, আকবর আলী, এ্যাড, সিমকী ইমাম, মজিবর রহমান লেবু, মোগবুল হোসেন চৌধুরী, আজিজুর রহমান দুলাল, নাজমুল হাসান তালুকদার রানা, অমর কৃষ্ণ দাস, আব্দুল আজিজ সরকার, ভিপি শামীম, আবু সাঈদ সুইট, নুর কায়েম সবুজ, ডাঃ এম এ মুহিত, গোলাম সারোয়ার, রকিবুল করিম পাপ্পু, অধ্যাপক আবু শামীম ও কনক চাঁপা।