গণ অধিকার পরিষদের সিরাজগঞ্জ জেলার আওতাধীন চৌহালী উপজেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে জেলা শাখার আহ্বায়ক মমিন ফয়সাল ও সদস্য সচিব ইউসুফ আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ৩৩ সদস্যবিশিষ্ট এই কমিটি প্রকাশ করা হয়।
কমিটিতে ফারুক আহমেদ সিদ্দিক-কে আহ্বায়ক ও ইঞ্জিনিয়ার মো. শরীফুল ইসলাম-কে সদস্য সচিব মনোনীত করা হয়েছে। আগামী তিন মাসের জন্য অনুমোদিত এ কমিটিতে ৮ জন যুগ্ম আহ্বায়ক, ৮ জন যুগ্ম সদস্য সচিব ও ১৫ জন কার্যকরী সদস্য রয়েছেন।
যুগ্ম আহ্বায়করা হলেন: মো. তাহাবুল সরকার জয়, মো. সাদ্দাম হোসেন, এ কে আফতাব খান, মো. জাহাঙ্গীর আলম, মো. মাহফুজুর রহমান, মো. লিটন মিয়া, মো. ফরহাদ হোসেন ও মো. জাহিদুল।
যুগ্ম সদস্য সচিবরা হলেন: মো. আ. আলিম, মো. খলিল মিয়া, পলাশ বিন রজব আলী, মো. শরীফুল ইসলাম, মো. আলামিন, মো. জামাল মিয়া, মো. আমিনুল ইসলাম ও মো. মেহেদী হাসান কাদের।
কার্যকরী সদস্যরা হলেন: মো. হাসান আলী, মো. মাজিদুল ইসলাম, হাফেজ মো. ইমরান হাসান, হাফেজ মুক্তী নূর মোহাম্মাদ, মো. সোলায়মান আলী, মো. রমজান আলী, মো. আ. গফুর, মো. আখতার হোসেন, মো. হাসান আহমেদ, মো. রেজা শিকদার, মো. রবিউল ইসলাম মিঠু, মো. আ. কাদের মোল্লা, এস কে সোহেল রানা, মো. জাহিদ খান আরিফ ও মো. রবিউল ইসলাম রিপন।







