বাউসায় বিনামূল্যে চক্ষু সেবা ও রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন – Sirajganj Times

বাউসায় বিনামূল্যে চক্ষু সেবা ও রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন

চৌহালীতে বিনামূল্যে চক্ষু সেবা ও রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। - ছবি: প্রতিবেদক

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বাউসায় সুবিধাবঞ্চিত মানুষদের জন্য বিনামূল্যে প্রাথমিক চক্ষু সেবা ও রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইনের করেছে স্বেচ্ছাসেবী সংগঠন সিরাজগঞ্জ সাপোর্ট টিম (এসএসটি)। বুধবার (৫ আগস্ট) উপজেলার উমারপুর ইউনিয়নের ৫১ নম্বর বাউসা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান, ক্যাম্পেইনে এলাকার প্রায় ৩০০ জন সাধারণ ও দুস্থ মানুষকে বিনামূল্যে প্রাথমিক চক্ষু পরীক্ষা, প্রয়োজনীয় পরামর্শ এবং রক্তের গ্রুপ নির্ণয়ের সেবা দেওয়া হয়েছে।

তারা বলেন, তৃণমূল পর্যায়ের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বাড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও জেলার বিভিন্ন এলাকায় এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, প্রত্যন্ত এলাকায় এ ধরনের বিনামূল্যের স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের জন্য অত্যন্ত উপকারী। তারা এমন মানবিক কার্যক্রম নিয়মিত আয়োজনের আহ্বান জানান।

 

সিরাজগঞ্জ টাইমস/সিই