শাহজাদপুরে মধ্যরাতে আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর – Sirajganj Times

শাহজাদপুরে মধ্যরাতে আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় মধ্যরাতে আওয়ামী লীগের কার্যালয় ভেঙে ফেলা হয়েছে। একই সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ও প্রতিকৃতিও ভাঙচুর করা হয়েছে।

 

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) মধ্যরাতে উপজেলার দ্বারিয়াপুর বাজারে ভেকু মেশিন দিয়ে কার্যালয়টি গুড়িয়ে দেওয়া হয়। এছাড়া উপজেলা চত্বরসহ শহরের বিভিন্ন স্থানে থাকা আওয়ামী লীগের কার্যালয় এবং বঙ্গবন্ধুর ম্যুরাল ও প্রতিকৃতিতে হামলা চালানো হয়।

 

শাহজাদপুর থানার ওসি আসলাম আলী জানান, কয়েক মাস আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়টি ভেঙে ফেলা হয়েছিল। অবশিষ্ট অংশও এবার ধ্বংস করা হয়েছে।

 

এর আগে, বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও শিল্পমন্ত্রী হাসিবুর রহমান স্বপনের বাড়িতে বিক্ষুব্ধ জনতা ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে।

 

এ ঘটনায় এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।