সড়ক ও রেলপথ আটকে দেওয়াসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জ জেলার একাংশের নানা অভিযোগ ও আন্দোলনের মুখে সদ্য ঘোষণাকৃত সিরাজগঞ্জের আহ্বায়ক কমিটি স্থগিত করেছে কেন্দ্রীয় কমিটি।
সোমবার (৯ ফেব্রুয়ারী) রাত ৮টার দিকে সংগঠনটির ভেরিফাই ফেসবুক পেজের সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করা হয়।
এর আগে গত ৮ ফেব্রুয়ারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে আহ্বায়ক করা হয় সজীব সরকার এবং মেহেদী হাসানকে সদস্য সচিব করা হয়।
এর পরদিনই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জ জেলা শাখার সমন্বয়ক মুনতাছির মেহেদীর ও তার অনুসারীরা আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেন। এসময় তিনি দাবি করেন নতুন আহ্বায়ক কমিটিতে ছাত্রলীগের সাথে সম্পৃক্ততা রয়েছে এমন অনেকেই স্থান পেয়েছে অনেকেই। এই কমিটিতে তিনিসহ আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা অনেকেই স্থান না পাওয়ায় সবাই বৈষম্যের শিকার হয়েছেন বলে জানান।
এ অভিয়োগ এনে নতুন এই কমিটি স্থগিতের দাবিতে সোমবার (১০ ফ্রেব্রুয়ারি) বিকেলে চারটা থেকে যমুনা সেতুর পশ্চিম পাড়ে মহাসড়ক অবরোধ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জ জেলার একাংশ।
নতুন এই আহ্বায়ক কমিটি স্থগিত হওয়ায় সিরাজগঞ্জ জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মুনতাসীর মেহেদী কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।