‘ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে শেখ হাসিনার ফেরার কোনো সম্ভাবনা নেই’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র সহকারী সেক্রেটারি জেনারেল আলহাজ্ব মাওলানা রফিকুল ইসলাম খান। তিনি বলেন, শেখ হাসিনা ফিরবে বিচারের মুখোমুখি হতে।
শনিবার (১৫ ফেব্রুয়ারী) সকালে সিরাজগঞ্জের শাহজাদপুরে উপজেলা জামায়াত আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় মাওলানা রফিকুল ইসলাম আরও বলেন, বাংলাদেশের মানুষ এখনো স্বাধীনতার প্রকৃত সুফল পায়নি। গণতন্ত্র, ভোটাধিকার ও অর্থনৈতিক মুক্তির জন্য জনগণকে বারবার লড়াই করতে হয়েছে। দেশের ১৮ কোটি মানুষকে বিদেশী শক্তির বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যেতে হচ্ছে।
শাহজাদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত গণসমাবেশে উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মিজানুর রহমানের সভাপতিত্ব বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ মাওলানা শাহিনুর রহমান।







