বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে হাটিকুমরুলের আঁখি যমুনা হোটেলের সামনে মহাসড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন—রাজশাহীর বাগমারা উপজেলার দেউলিয়া গ্রামের মৃত কছির উদ্দিনের ছেলে ট্রাকচালক কামরুল হাসান মিন্টু (২৮) এবং একই গ্রামের মান্নানের ছেলে হেলপার আবদুল্লাহ আল মাহিদ (১৭)।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানান, নিষিদ্ধ পলিথিনভর্তি একটি ট্রাক ঢাকা থেকে রাজশাহীর দিকে যাচ্ছে—এমন খবর পেয়ে পুলিশের একটি দল মহাসড়কের আঁখি যমুনা হোটেলের সামনে চেকপোস্ট স্থাপন করে। পরে ঢাকা মেট্রো-ড-১১-৭৬৭৪ নম্বরের ট্রাকটি থামিয়ে তল্লাশি চালিয়ে আনুমানিক পাঁচ টন নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। ট্রাকসহ চালক ও হেলপারকে থানায় নিয়ে আসা হয়েছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।











