মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক কানিজ ফাতিমা এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি রাজশাহী জেলার মহিষালবাড়ি গ্রামের মৃত সাঈদ আলী বাবলুর ছেলে ওহিদ আলী নবীন।
মামলার এজাহার অনুযায়ী, ২০২২ সালের ২৮ আগস্ট সিরাজগঞ্জ সদর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। দুপুরে সংবাদ আসে, রাজশাহী থেকে ঢাকায় মাদকের একটি বড় চালান যাচ্ছে। এর ভিত্তিতে যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের কড্ডার মোড়ে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হয়।
তল্লাশির সময় একটি প্রাইভেটকারকে থামানোর সংকেত দিলে চালক পালানোর চেষ্টা করে। পরে কড্ডার মোড়ে মিয়াবাড়ি মার্কেটের সামনে থেকে গাড়িটি আটক করা হয়। প্রাইভেটকার তল্লাশি করে ১ কেজি ৪৫ গ্রাম হেরোইন ও ১ লিটার মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) ইব্রাহিম বাদী হয়ে এই মামলা দায়ের করেন।
প্রসিকিউশন সূত্রে জানা যায়, মামলার সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত আসামিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেন। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।
সিরাজগঞ্জ অতিরিক্ত দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি গোলাম সরোয়ার খান রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, “মাদকের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের প্রতিফলন এই রায়। এটি মাদক ব্যবসায়ীদের জন্য সতর্কবার্তা।”
সিরাজগঞ্জ টাইমস/সিই











