চৌহালী সরকারি কলেজ ছাত্রদলের নতুন নেতৃত্ব – Sirajganj Times

চৌহালী সরকারি কলেজ ছাত্রদলের নতুন নেতৃত্ব

সিরাজগঞ্জের চৌহালী সরকারি কলেজ ছাত্রদলের নতুন (আংশিক) কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে ফজলে রাব্বী ও সাধারণ সম্পাদক হিসেবে রুবেল রানার নাম অনুমোদন দিয়েছে জেলা ছাত্রদল।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটিতে শফিকুল ইসলামকে সিনিয়র সহসভাপতি, শিমুল সরকারকে সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক এবং রণি মোল্লাকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

দলীয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২১ দিনের মধ্যে চৌহালী সরকারি কলেজ ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে।

সিরাজগঞ্জ টাইমস/সি/ই