সাবেক এমপি চয়নকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ – Sirajganj Times

সাবেক এমপি চয়নকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

বিস্ফোরক ও চাঁদাবাজির দুটি মামলায় সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি চয়ন ইসলামকে জেলগেটে তিন দিনের জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন আদালত।

বৃহষ্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে শাহজাদপুর চৌকি আদালতে চয়ন ইসলামকে হাজির করে পুলিশ দশ দিনের রিমান্ড আবেদন করে। তবে বিচারক গোলাম রব্বানী রিমান্ড আবেদন নামঞ্জুর করে জেলগেটে তিন দিনের জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।

চয়ন ইসলামের বিরুদ্ধে শাহজাদপুর থানায় বিস্ফোরক ও চাঁদাবাজির মামলা রয়েছে। এর আগে, গত ৯ ফেব্রুয়ারি গাজীপুরের শ্রীপুরে একটি ভাড়া বাসা থেকে যৌথ বাহিনীর “অপারেশন ডেভিড হান্ট” অভিযানে তাকে ও তার দ্বিতীয় স্ত্রী জ্যোৎস্না খানমকে গ্রেফতার করা হয়।