বলাৎকার কাণ্ডে চৌহালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গ্রেফতার! – Sirajganj Times

বলাৎকার কাণ্ডে চৌহালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গ্রেফতার!

স্কুল ছাত্রকে যৌন নির্যাতন মামলায় সিরাজগঞ্জের চৌহালী উপজেলা বিএনপির বহিস্কৃত সাংগঠনিক সম্পাদক মো: জুয়েল রানা ফকিরকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

র‌্যাব-১২ সিরাজগঞ্জ সদর কোম্পানী কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকালে সিরাজগঞ্জ শহরে আত্মগোপনে থাকা অবস্থায় বহিস্কৃত বিএনপি নেতা জুয়েল রানাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর এক স্কুল ছাত্রকে যৌন নির্যাতনের মামলায় তাকে চৌহালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

গেল শনিবার (১১ ডিসেম্বর) রাতে পূর্ব পরিচয়ের সূত্রধরে চৌহালী উপজেলা সদরের চর সলিমাবাদ বাজার এলাকায় ডেকে নিয়ে বিএনপি নেতা জুয়েল রানা ওই শিশুটিকে জোরপূর্বক যৌন নির্যাতন করে। এরপর ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সোমবার রাতে নির্যাতিত শিশুটির বাবা বাদী হয়ে জুয়েল রানার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। এ কারনে মঙ্গলবার রাতে জুয়েল রানাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিস্কার করে বিএনপি।

এরপর থেকে সে আত্মগোপনে ছিল বিএনপি নেতা জুয়েল।

নির্যাতনের শিকার ১৩ বছর বয়সী ওই শিশু চরসলিমাবাদ গ্রামের বাসিন্দা এবং স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র।

সিরাজগঞ্জ টাইমস/এস/এ