সোমবার (২৭ জানুয়ারী) বিকেলে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাত করে বলেন, বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলা বিএনপির সদস্য সচিব আজাদ হোসেন গ্রুপ এবং সাবেক এমপি এম আকবর আলীর গ্রুপের কর্মীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সিডিউল কেনার জন্য আসে।
তিনি আরো বলেন, পরে পুলিশ ও আনসার বাহিনী নিয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনি। সেই সাথে সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতিতে উভয় পক্ষের নেতাদের নিয়ে সভা করে একটা সমঝতা করি। উভয় পক্ষে থেকে মারামারি না করার মুচলিকা নেওয়া হয়েছে। আগামী ২৯ জানুয়ারি ১০৫টি জলমহাল ইজারার জন্য টেন্ডার জমা দেওয়ার শেষ দিন নির্ধারিত রয়েছে বলে ইউএনও জানান।