যমুনা রেলসেতু বদলে দিলো সময়ের হিসাব, ২০ মিনিটের জায়গায় মাত্র ৩ মিনিট – Sirajganj Times

যমুনা রেলসেতু বদলে দিলো সময়ের হিসাব, ২০ মিনিটের জায়গায় মাত্র ৩ মিনিট

যমুনা রেলসেতুতে ছুটল ট্রেন

যাত্রীদের জন্য বড় সুখবর নিয়ে এসেছে দেশের দীর্ঘতম যমুনা রেলসেতু। আগে যেখানে যমুনা বহুমুখী সেতু ট্রেনে পার হতে ২০ মিনিট সময় লাগত, এখন সেই সময় কমে দাঁড়িয়েছে মাত্র ৩ মিনিটে।

মঙ্গলবার (১৮ মার্চ) নতুন রেলসেতুর উদ্বোধনের পর সিরাজগঞ্জের সয়দাবাদ রেল স্টেশনে এক সংবাদ সম্মেলনে রেলপথ মন্ত্রণালয়ের সচিব এম ফাহিমুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, নতুন যমুনা রেলসেতু দিয়ে ট্রেন চলবে ঘণ্টায় ১২০ কিলোমিটার গতিতে। ফলে ট্রেনকে আর সেতুর দুই পাশে দাঁড়িয়ে অপেক্ষা করতে হবে না। এতে যাত্রীদের ভ্রমণ আরও দ্রুত ও সহজ হবে।

নতুন রেলসেতু চালুর ফলে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানীর সংযোগ আরও মজবুত হবে এবং বাণিজ্যিক ক্ষেত্রেও নতুন সম্ভাবনার দুয়ার খুলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।