অনুষ্ঠানে জেলা প্রশাসক রাজনৈতিক নেতা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সমন্বয়ক ও গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন চৌহালী উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা জুয়েল মিয়া, কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মামুনুর রহমান, থানার ওসি জিয়াউর রহমান, মৎস্য কর্মকর্তা তানভীর হাসান মজুমদার, পিআইও হেকমত আলী, মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।
উল্লেখ্য, গত জুলাই-আগস্ট মাসে চৌহালীতে বৈষম্য বিরোধী আন্দোলনে বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হন। তাদের চিকিৎসা ও পুনর্বাসনের লক্ষ্যে প্রশাসনের এই সহায়তা প্রদান করা হলো।
সিরাজগঞ্জ টাইমস/সিই







