রায়গঞ্জে আস-সুন্নাহ ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ – Sirajganj Times

রায়গঞ্জে আস-সুন্নাহ ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

পবিত্র রমজান উপলক্ষে সিরাজগঞ্জের রায়গঞ্জে ইফতার সামগ্রী বিতরণ করেছে আস সুন্নাহ ফাউন্ডেশন। বৃহস্পতিবার (০৬ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলার চর তেলিজানা ফুলজোড় নদী চরে এ কর্মসূচি আয়োজন করা হয়।

আস সুন্নাহ ফাউন্ডেশনের জুনিয়র এক্সিকিউটিভ (মানব সেবা বিভাগ) মো. ইব্রাহীমের তত্ত্বাবধানে এসব সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপজেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরাও উপস্থিত ছিলেন।

এসময় ৫০টি পরিবারের মাঝে ইফতার সামগ্রীগুলো বিতরণ করা হয়, যাতে সুবিধাভোগীরা ভাবনাহীন সিয়াম সাধনা করতে পারেন। প্রতি পরিবারকে ৮ কেজির একটি প্যাকেজ দেওয়া হয়েছে, যাতে ২ কেজি ছোলা, ২ কেজি ডাল, ১ কেজি খেজুর, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিনি এবং আরও প্রয়োজনীয় উপকরণ ছিল।

ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, রাজশাহী ও রংপুর বিভাগে ৩,৪৫০টি পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ সম্পন্ন হয়েছে। সারাদেশে ১৭৭টি স্থানে ১২,০৫০টি প্যাকেজ বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।

সিরাজগঞ্জ টাইমস/সি/ই