তাড়াশে স্ত্রী’র ওপর অভিমান করে যুবকের আত্মহত্যা – Sirajganj Times

তাড়াশে স্ত্রী’র ওপর অভিমান করে যুবকের আত্মহত্যা

তাড়াশ থানা ভবন। - ছবি: সিরাজগঞ্জ টাইমস

সিরাজগঞ্জের তাড়াশে স্ত্রীর উপর অভিমান করে শামীম হোসেন নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। রোববার (০৬ জুলাই) তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের গোন্তা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত শামীম ওই গ্রামের মজির উদ্দিনের ছেলে। ঘটনার পর থেকে নিহতের পরিবারে চলছে শোকের মাতম।

স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে স্ত্রীর সঙ্গে অভিমান করে শামীম ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন। ঘটনার পরপরই ফেসবুকে শামীমের আত্মহত্যার বিষয়টি ঘিরে একটি ভিডিও ভাইরাল হয়, যা স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বিস্তারিত আসছে. . .