সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ৬ নম্বর বড়ধুল ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক জনসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে আলহাজ্ব মজিরুল হক উচ্চ বিদ্যালয় মাঠ চত্বরে এ সভার আয়োজন করা হয়। জনসভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সদস্য মাহমুদুল হাসান শান্ত।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আমিরুল ইসলাম খান আলিম।
তিনি বক্তব্যে বলেন, “২০১৮ সালে আওয়ামী লীগ তাঁদের নিষিদ্ধ করেছিল। তখন তাঁদের দল কিংবা মার্কা কিছুই ছিল না। ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছেন। আজ তারা আবারও আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে প্রহসনের নির্বাচনের ষড়যন্ত্র করছে। জামায়াতে ইসলামী একটি মুনাফেক দল। যারা স্বাধীনতার সময় পাকিস্তানের সহযোগী হয়ে বাংলার বোনেদের ইজ্জত ও লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে। স্বাধীনতা বিরোধী এই জামায়াত আজ মসজিদে মসজিদে মিটিং করে বেহেস্তের টিকিট বিক্রি করছে। ইসলামের নামে সাধারণ মানুষকে ধোঁকা দিচ্ছে। যারা ইসলামের নামে ভণ্ডামি করছে তাদের বেলকুচি-চৌহালির জনগণ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিতাড়িত করবে।”
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী জামাল উদ্দিন ভূঁইয়া, সাবেক সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক মন্ডল, সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম গোলাম, সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আব্দুল মান্নান সরকার, সাবেক সদস্য সচিব বনি আমিন, বেলকুচি পৌর বিএনপির সাবেক আহ্বায়ক হাজী আলতাফ হোসেন প্রামানিক এবং উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোয়াজ্জেম হোসেন কিবরিয়া।
এসময় বড়ধুল ইউনিয়ন বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।



