বেলকুচিতে বজ্রপাতে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু – Sirajganj Times

বেলকুচিতে বজ্রপাতে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

বজ্রপাতে নিহত মোহাম্মদ সিয়াম।- ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের বেলকুচিতে জমিতে ধান রোপণের কাজ করতে গিয়ে বজ্রপাতে মোহাম্মদ সিয়াম (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (৫ আগস্ট) সকালে উপজেলার রাজাপুর ইউনিয়নের চর সমেশপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সিয়াম চর সমেশপুর গ্রামের মো. সুরুজ্জামানের ছেলে। তিনি চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পরিবারের সদস্যদের সঙ্গে নিজ জমিতে ধান রোপণের কাজ করছিলেন সিয়াম। এ সময় হঠাৎ বৃষ্টি শুরু হলে তিনি বাড়ির উদ্দেশে রওনা দেন। পথে পরপর কয়েকটি বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর বিষয়টি নিশ্চিত করে বলেন, জমিতে কাজ করার সময় বজ্রপাতে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

সিরাজগঞ্জ টাইমস/সিই