শীতার্তদের মাঝে সিরাজগঞ্জ সদর উপজেলা ছাত্রদলের কম্বল বিতরণ – Sirajganj Times

শীতার্তদের মাঝে সিরাজগঞ্জ সদর উপজেলা ছাত্রদলের কম্বল বিতরণ

ছবি: মো. জাহিদ হাসান

সিরাজগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে সদর উপজেলা ছাত্রদল। শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে পৌর এলাকার থানা রোডে এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পরিচালিত হয়।

এসময় দুস্থ ও অসহায় শীতার্ত মানুষের মাঝে এসব কম্বল তুলে দেন স্থানীয় বিএনপির নেত্রীবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব এবং ওয়ার্ড যুবদলের সভাপতি লিটন শেখ সহ অন্যান্যরা।

এছাড়াও সিরাজগঞ্জ সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইকবাল হোসেন জীবন এবং ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

শীতবস্ত্র বিতরণের মধ্য দিয়ে অসহায় ও দুস্থ মানুষের মাঝে খানিকটা উষ্ণতা পৌঁছবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলেও জানান তারা।

সিরাজগঞ্জ টাইমস/জেএইচ/সি/ই