হাজারো কর্মী সমর্থকের ঢল নামে সিরাজগঞ্জ শহর বিএনপির জনসভায়। শুক্রবার বিকেলে পৌর এলাকার জানপুরে শহর বিএনপি আয়োজিত এই জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ। এসময় তিনি বলেন, সময় নষ্টের সুযোগ নেই আসন্ন নির্বাচনে জনসমর্থন অর্জনের জন্য নেতাকর্মীদের মাঠে সক্রিয় থাকতে হবে।
শেখ হাসিনা কালনাগিনীর মতো ছোবলে ছোবলে দেশ ধ্বংস করে পালিয়েছে মন্তব্য করে তিনি বলেন, আওয়ামীলীগ ভোট ডাকাতি করে বিগত ১৫ বছর জনগণকে ধোঁকা দিয়েছে। এছাড়াও তিনি অভিযোগ করেন বিএনপির সুনাম নষ্ট করাতে একটি মহল ষড়যন্ত্রে ব্যস্ত।
সিরাজগঞ্জ পৌর বিএনপির সভাপতি সেলিম ভুইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুন্সী আলমের সঞ্চালনায় জনসভায় আরও বক্তব্য রাখেন ছাত্রদল, যুবদল ও জেলা বিএনপির শীর্ষ নেত্রীবৃন্দ।



