কামারখন্দে নদীতে নিখোঁজ শিক্ষার্থীদের উদ্ধারে নেমেছে ডুবুরি দল, একজনের মরদেহ উদ্ধার – Sirajganj Times

কামারখন্দে নদীতে নিখোঁজ শিক্ষার্থীদের উদ্ধারে নেমেছে ডুবুরি দল, একজনের মরদেহ উদ্ধার

নিখোঁজ শিক্ষার্থীদের উদ্ধারে নেমেছে ডুবুরি দল। ছবি: মো. জাহিদ হাসান

সিরাজগঞ্জের কামারখন্দে ফুলজোর নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়া তিন শিক্ষার্থীর মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে নদীতে ডুবে যাওয়ার পর সন্ধ্যায় ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়ে রাফি (১৫) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে।

নিখোঁজ বাকি দুই শিক্ষার্থী কৃষ্ণ (১৫) ও সারজিল (১৫)-এর সন্ধানে এখনো অভিযান চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

এর আগে, শনিবার বিকেলে ঝাঁটিবেলাই গ্রামের ফুলজোর নদীতে বন্ধুর বাড়িতে ঘুরতে এসে গোসল করতে নেমে তিনজন ডুবে যায়। এ সময় তাদের সঙ্গে থাকা অপর তিনজন সাঁতরে তীরে উঠে আসে।

কামারখন্দ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়ার হাউস ইন্সপেক্টর অপু কুমার মন্ডল বলেন, “ফায়ার সার্ভিসের রাজশাহী ডুবুরি টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। ইতোমধ্যে রাফির মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ বাকি দুজনের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে।”

এ ঘটনায় নিখোঁজ শিক্ষার্থীদের পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।