বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ মার্চ) সন্ধ্যায় শহরের এসএস রোডস্থ একটি রেস্টুরেন্টে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও সিরাজগঞ্জ জেলা আমির মাওলানা শাহিনুর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা নায়েবে আমির মো. আলী আলম, জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার সেক্রেটারি মুহাম্মদ জাহিদুল ইসলাম এবংসিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ হাসান ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ইন্না।
এছাড়াও সিরাজগঞ্জ জেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা এ আয়োজনে অংশ নেন।
ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনায় অতিথিরা সমাজে সত্য ও ন্যায়ের পক্ষে সাংবাদিকদের ভূমিকার কথা উল্লেখ করেন এবং রমজানের পবিত্রতা ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।







