রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবি যৌক্তিক ও সময়োপযোগী : রিজওয়ানা – Sirajganj Times

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবি যৌক্তিক ও সময়োপযোগী : রিজওয়ানা

শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত স্থায়ী ক্যাম্পাস পরিদর্শনে উপদেষ্টা রিজওয়ানা হাসান। ছবি: সিারজগঞ্জ টাইমস

সিরাজগঞ্জের  শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবি যৌক্তিক ও সময়োপযোগী বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

সোমবার (১০ জুন) দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রেশমবাড়িতে প্রস্তাবিত ক্যাম্পাস এলাকা পরিদর্শনকালে তিনি বলেন, “রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস স্থাপন সরকারের অগ্রাধিকার তালিকায় রয়েছে। ইতোমধ্যে বিষয়টি একনেকে উপস্থাপন করা হয়েছে এবং এ নিয়ে সরকারের কোনো দ্বিমত নেই। খুব দ্রুতই এই কাজ শুরু হবে বলে আমরা আশা প্রকাশ করেন তিনি।”

এর আগে সকাল সাড়ে ১০টায় তিনি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস-৩ পরিদর্শনে যান । সেখানে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের সদস্য সচিব ড. কাইয়ুম আরা বেগম, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এস এম হাসান তালুকদার, সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম, পুলিশ সুপার ফারুক হোসেনসহ সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তিবর্গ।

সিরাজগঞ্জ টাইমস/এনকেআর/সিই/