বাবার পর মা’কেও হারালেন সাংবাদিক রাকিব আলী – Sirajganj Times

বাবার পর মা’কেও হারালেন সাংবাদিক রাকিব আলী

বাবা হারানোর এক বছর না যেতেই মমতাময়ী মাকেও হারালেন ঢাকা জার্নালের রিপোর্টার রাকিব আলী। মরহুমা মোছাঃ আনজেলা খাতুন বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভোররাত ৩টায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ডায়া গ্রামের নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

রাকিব আলীর মায়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চ্যানেল এস-এর সিরাজগঞ্জ প্রতিনিধি ও মরহুমার ছোট ভাই বাবুল হাসান। পারিবারিক সূত্র জানায়, বাদ জোহর শাহজাদপুর উপজেলার ডায়া কবরস্থান মাঠে জানাজা শেষে মরহুমাকে দাফন করা হবে।

মায়ের মৃত্যুর খবরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শোক প্রকাশ করে রাকিব আলী লিখেছেন, ‘আমার মা আর নেই, এতিম করে রেখে গেলা। বাবা যাওয়ার সময় কথা বলা হয়নি, তুমি ও না বলেই চলে গেলা মা।’

সাংবাদিক রাকিবের মায়ের মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন, সহকর্মী সাংবাদিক সমাজের প্রতিনিধি ও শুভানুধ্যায়ীরা। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা। মরহুমার মৃত্যুতে সিরাজগঞ্জ টাইমস পরিবারও গভির শোক এবং সমবেদনা প্রকাশ করেছে।

উল্লেখ্য, গেল বছরের ২৭ মার্চ রাকিব আলীর বাবাও ইন্তেকাল করেন।