সিরাজগঞ্জে ঘনকুয়াশা, কাজিপুরে বৃষ্টির মতো ঝরছে শিশির – Sirajganj Times

সিরাজগঞ্জে ঘনকুয়াশা, কাজিপুরে বৃষ্টির মতো ঝরছে শিশির

সিরাজগঞ্জ জেলাজুড়ে ঘন কুয়াশার দাপট বেড়েছে। ভোর থেকে দুপুর পর্যন্ত সূর্যের দেখা মেলেনি, কুয়াশার চাদরে ঢেকে আছে জনপদের পর জনপদ।

 

বিশেষ করে কাজিপুর উপজেলায় শিশির পড়ার পরিমাণ এতটাই বেশি যে, মনে হচ্ছে আকাশ থেকে বৃষ্টির ফোঁটার মতো ঝরছে। এতে করে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে, বিশেষ করে দিনমজুর ও নিম্ন আয়ের মানুষদের ভোগান্তি বেড়েছে।

 

আবহাওয়া অফিসের তথ্য বলছে, আজকের সর্বোচ্চ তাপমাত্রা ২৭°সে. এবং সর্বনিম্ন ১৪.৫°সে রেকর্ড করা হয়েছে। আগামী কয়েকদিন তাপমাত্রা কিছুটা বাড়লেও শীতের তীব্রতা অব্যাহত থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

 

শীতের কারণে বিভিন্ন হাসপাতালে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা নিউমোনিয়া, সর্দি-কাশি ও শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছেন।

সিরাজগঞ্জ টাইমস/কে/এম/সি/ই