বেলকুচিতে বিএনপির আনন্দ মিছিল – Sirajganj Times

বেলকুচিতে বিএনপির আনন্দ মিছিল

সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক হিসেবে আমিরুল ইসলাম খান আলিমকে নির্বাচিত করায় বেলকুচিতে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠ চত্বর থেকে মিছিলটি বের হয়ে বেলকুচি সরকারি কলেজ রোড চত্বরে গিয়ে শেষ হয়।

 

আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মণ্ডল, সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আব্দুল মান্নান সরকার, সাবেক আহ্বায়ক মো. নূরুল ইসলাম গোলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব বনি আমিন, সাবেক সদস্য আজম প্রামাণিক, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক হাজী আলতাব হোসেন প্রামাণিক, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলামসহ উপজেলা বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।