সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি – Sirajganj Times

সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিরাজগঞ্জ জেলা শাখার কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আহ্বায়ক হয়েছেন সজীব সরকার এবং মেহেদী হাসান হয়েছেন সদস্যসচিব। শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেজ থেকে বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

কমিটির অনুমোদন দিয়েছেন সংগঠনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল।

 

২৮৪ সদস্য বিশিষ্ট কমিটিতে স্থান পেয়েছে সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলার ২০২৪ এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা।

 

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই আহ্বায়ক কমিটির মেয়াদ থাকবে ৬ মাস।