রায়গঞ্জে সিরাজগঞ্জে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া – Sirajganj Times

রায়গঞ্জে সিরাজগঞ্জে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া

সিরাজগঞ্জের রায়গঞ্জে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে তিন শহীদ পরিবারের মাঝে অর্থ সহায়তা প্রদান করা হয়।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে রায়গঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা ইঞ্জিনিয়ার কামাল হোসেনের আয়োজনে এ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামছুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান, দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি আইনুল হক এবং ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক আ.হ. মো. খোকন।