উল্লাপাড়ায় সিএনজি-ট্যাংকলরি সংঘর্ষে নি/হ/ত ২ – Sirajganj Times

উল্লাপাড়ায় সিএনজি-ট্যাংকলরি সংঘর্ষে নি/হ/ত ২

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সিএনজিচালিত অটোরিকশা ও ট্যাংকলরির সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে উপজেলার পূর্ব দেলুয়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিরাজগঞ্জ থেকে আসা একটি ট্যাংকলরির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুইজন নিহত হন। আহত তিনজনকে গুরুতর অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন উল্লাপাড়া উপজেলার ডুবডাঙ্গা গ্রামের ছানোয়ার হোসেনের ছেলে আব্দুল মমিন (৩৫) ও হাটিকুমরুল ইউনিয়নের পাঁচলিয়ার আলোকদিয়া গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে সিএনজি চালক শরিফুল ইসলাম (৩৫)। তাৎক্ষনিকভাবে আহতদের নাম ও পরিচয় পাওয়া যায়নি।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফ জানান, বৃহস্পতিবার বিকেলে হাটিকুমরুল গোলচত্বর থেকে যাত্রাবাহী একটি সিএনজি উল্লাপাড়ায় যাচ্ছিল। পূর্বদেলুয়া ব্রীজে পৌছালে বিপরীত বাঘাবাড়ি থেকে ছেড়ে আসা একটি ট্যাংকলড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালকসহ দুজন নিহত হয়। আহত হয় আরও তিনজন যাত্রী। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। ঘাতক ট্যাংকলড়িটি আটক করা হলেও ড্রাইভার ও হেলপার পালিয়ে গেছে।